সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে অপেক্ষা করছে রাশিয়া: আমীর খসরু

নির্বাচিত সরকারের সাথে কাজ করতে অপেক্ষা করছে রাশিয়া। দেশটির রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের বৈঠক শেষে একথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৪ মে) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, যেসব দেশের সাথে অমীমাংসিত ইস্যু আছে বাংলাদেশের তারা সবাই নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে মহাসচিবের নেতৃত্ব তিন সদস্য অংশ নেন। পরে আমীর খসরু বলেন, বিভিন্ন দেশের সরকারি বা বেসরকারি পর্যায়ে যারাই আগামীতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তারা সবাই নির্বাচিত সরকারকে স্বস্তিদায়ক মনে করে অপেক্ষা করছে। কারণ অনেক সিদ্ধান্তই দীর্ঘমেয়াদী।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ প্রশ্নবিদ্ধ মন্তব্য করে খসরু বলেন, এই প্রজেক্ট দ্রুত শেষ করে কীভাবে হস্তান্তর করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে, প্রয়োজনে সময় বাড়ানো যেতে পারে। এছাড়া রাশিয়ায় বাংলাদেশের রপ্তানি বাজার সহজ করতে দেশটির সহযোগিতা চেয়েছে বিএনপি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে অপেক্ষা করছে রাশিয়া: আমীর খসরু

আপডেট সময় : ১২:৪৭:২৭ অপরাহ্ণ, রবিবার, ৪ মে ২০২৫