মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১০:২৬:৫৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২ মে ২০২৫
  • ৭৯৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের বিচার এবং দলটিসহ সব অঙ্গসংগঠন নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার (২ মে) বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিকেল তিনটায় অনুষ্ঠিত হতে যাওয়া এই সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

গতকাল বৃহস্পতিবার (১ মে) এক ভিডিও বার্তায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা জানান।

তিনি বলেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের মাটি থেকে মুজিববাদ নামক ফ্যাসিবাদী মতাদর্শের রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাংলাদেশের ছাত্রজনতা উৎখাত করেছিল।

কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি, এতদিন হয়ে যাওয়ার পরও সে আওয়ামী লীগের ব্যানারে দলের লোকেরা বাংলাদেশের মাটিতে মিছিল করার সাহস পায়।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা বিচার কার্যক্রমকে দৃশ্যমান করার উদ্যোগ নেওয়া হয়নি। ৫ আগস্টের পর থেকে আমরা ছাত্রজনতা বলে আসছি, আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার রাখে না।

নাহিদ বলেন, আওয়ামী লীগ গত দেড় দশক ধরে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে। এবং বাংলাদেশে কয়েকটি গণহত্যার সাথে আওয়ামী লীগ জড়িত। পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে হেফাজতের শাপলা হত্যাকাণ্ড, মোদীবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই আন্দোলনে হত্যাকাণ্ড, এছাড়া বিরোধী রাজনৈতিক দলের লোকেরা গুম খুন ক্রসফায়ারের শিকার হয়েছেন।

এসব কিছুর বিচারের জন্য এ গণঅভ্যুত্থান হয়েছে। আমরা আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের দাবি জানিয়েছিলাম। সেটুও আনাদের সামনে দৃশ্যমান নয়।

তিনি বলেন, আওয়ামী লীগকে দলগতভাবে বিচার কার্যক্রমের আওতায় আনতে হবে। যুবলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করতে হবে এবং বিচার চলাকালীন তাদের নিবন্ধন বাতিল করতে হবে। রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে আইন বাস্তবায়ন করতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ

আপডেট সময় : ১০:২৬:৫৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২ মে ২০২৫