সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:৪৪:৪৬ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • ৭৮২ বার পড়া হয়েছে
অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হতে যাচ্ছে। দলের নাম, ‘জনতা পার্টি বাংলাদেশ’। দলটির শ্লোগান ‘গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ’।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দলটির নাম ঘোষণা করেন জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের রূপরেখা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নির্বাচনি প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানানো হবে।

ইলিয়াস কাঞ্চনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দলের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন ইলিয়াস কাঞ্চন নিজেই। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে তিনি ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ নামে একটি সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন।

যদিও অতীতে বহুবার তাকে রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল, এবারই প্রথম তিনি সরাসরি একটি রাজনৈতিক দলের নেতৃত্বে আসছেন।

দলের সেক্রেটারি জেনারেলের দায়িত্বে রয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।

শেখ হাসিনা সরকারের পতনের পর এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ছয় মাসে দেশে প্রায় ২২টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এই প্রেক্ষাপটে ‘জনতা পার্টি বাংলাদেশ’ আজ থেকে একটি নতুন রাজনৈতিক পরিমণ্ডলে প্রবেশ করছে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী ও এমপি গোলাম সারোয়ার মিলন, বিএনপির সাবেক নেতা ও বিএনএম-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর, জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ (জানিপপ)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহসহ আইনজীবী, অবসরপ্রাপ্ত সরকারি ও সামরিক কর্মকর্তা, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত আছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ

আপডেট সময় : ১২:৪৪:৪৬ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫