সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

এইচএসটিইউ কুইজ সোসাইটির নতুন কমিটি ঘোষণা।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম জ্ঞানভিত্তিক সংগঠন এইচএসটিইউ কুইজ সোসাইটির ২০২৫–২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি অনুষদের ২১ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ২১ ব্যাচের শিক্ষার্থী ফারিহা তাসনিম।

২০ এপ্রিল ২০২৫ তারিখে সংগঠনটির প্রধান উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম শিকদার আনুষ্ঠানিকভাবে ৩৪ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য উল্লেখযোগ্য সদস্যরা হলেন:
সহ-সভাপতি – অমিত হাসান, জয়নাল আবেদীন মীর। সহ-সম্পাদক – ঋতুপর্ণা রায়। সাংগঠনিক সম্পাদক – তুষার রায়। দপ্তর সম্পাদক – এ.টি.এম সিফাতউল্লাহ। প্রচার সম্পাদক – সৈয়দা রাবিনা আক্তার, আসাদ ইকবাল। কুইজ সম্পাদক – হুমায়রা ইয়াসমিন হুমা।অর্থ সম্পাদক – এস.এ সোনালী।

নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, “এইচএসটিইউ কুইজ সোসাইটি শুধু একটি সংগঠন নয়, এটি জ্ঞানের চর্চার একটি প্ল্যাটফর্ম। নতুন কমিটির মূল লক্ষ্য থাকবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কুইজ চর্চাকে আরও জনপ্রিয় করে তোলা, জাতীয় ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে অংশগ্রহণ বাড়ানো এবং বিভিন্ন বিষয়ভিত্তিক ও সমসাময়িক ইস্যুতে কুইজ আয়োজন করা।”

তিনি আরও জানান, “সোসাইটির পক্ষ থেকে নিয়মিত অভ্যন্তরীণ কুইজ আয়োজন, ওয়ার্কশপ, কুইজ প্রস্তুতি সেশন, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় ও সংগঠনের সঙ্গে যৌথ আয়োজনে অংশগ্রহণ করাই হবে এই সেশনের মূল কার্যক্রম। পাশাপাশি, নতুনদের জন্য কুইজের বেসিক ধারণা ও গাইডলাইন নিয়ে ‘কুইজিং ফর বিগিনারস’ ধরনের প্রোগ্রামও চালু করার পরিকল্পনা রয়েছে”

উল্লেখ্য, কমিটিতে বিভিন্ন বিভাগের আরও অনেকে দায়িত্ব পেয়েছেন, যারা সোসাইটির কার্যক্রমকে গতিশীল করতে অবদান রাখবে বলে জানা যায়।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

এইচএসটিইউ কুইজ সোসাইটির নতুন কমিটি ঘোষণা।

আপডেট সময় : ১০:৪৭:০৯ পূর্বাহ্ণ, সোমবার, ২১ এপ্রিল ২০২৫