বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ, ফোকাসে নির্বাচন

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৯:৪১:৩৭ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ৭৬২ বার পড়া হয়েছে

জাতীয় নির্বাচন ঘিরে অবস্থান পরিষ্কার করতে আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি।

এর আগে জাতীয় ঐকমত্য ও সংস্কার ইস্যুতে একাধিকবার দেখা হলেও এবার মূল ফোকাস থাকবে নির্বাচন ইস্যু। বৈঠকে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকটি দুপুর ১২টায় যমুনা ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপি মনে করছে, নির্দিষ্ট সময়সীমা ও রোডম্যাপ ছাড়া নির্বাচনী প্রক্রিয়া বিশ্বাসযোগ্য হবে না। দলীয় সূত্র জানায়, সরকারের কাছ থেকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি চাওয়া হবে। দলীয় নেতাকর্মী ও সমমনা দলগুলোর মাঝেও এই দাবি জোরালোভাবে উঠেছে। সেই চাপের কথা প্রধান উপদেষ্টাকে জানাতে চায় বিএনপি।

বৈঠকে আরো জানতে চাওয়া হবে, সরকার আসলে কী ধরনের সংস্কার চায় এবং কোন কোন বিষয়ে আপাতত জাতীয় ঐকমত্য জরুরি বলে মনে করে। বিএনপি মনে করে, নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে হলে বড় সংস্কারের চাপ না দিয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, অল্প সংস্কার বললে ডিসেম্বর, আর বেশি সংস্কার বললে জুন— এই বক্তব্য ধোঁয়াটে। আমরা চাই এই বিতর্কের একটা সুনির্দিষ্ট সমাধান হোক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ, ফোকাসে নির্বাচন

আপডেট সময় : ০৯:৪১:৩৭ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫