মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

পীর-মুরিদ হত্যা মামলার প্রধান আসামি ৭ দিন রিমান্ডে !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৯:০৫ অপরাহ্ণ, বুধবার, ২২ মার্চ ২০১৭
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দিনাজপুরের চাঞ্চল্যকর পীর-মুরিদ হত্যা মামলার প্রধান আসামি শফিকুল ইসলাম বাবুকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেলে পীর ফরহাদ হোসেন চৌধুরী ও মুরিদ রুপালী বেগম পারুল হত্যা মামলার প্রধান আসামি বাবুকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফর রহমানের আদালতে হাজির করা হয়। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন বোচাগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন। শুনানি শেষে বিচারক বাবুকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দিনাজপুরের কোর্ট পরিদর্শক শহীদ সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সুপার মো. হামিদুল আলম জানান, সোমবার রাতে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগের কিছু অপরাধে জড়িত থাকার বিষয়ে মুখ খুললেও কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী এবং নারী মুরিদ রূপালী বেগম পারুলকে হত্যার প্রশ্ন কৌশলে পাস কাটানোর চেষ্টা করেছে সে।

সোমবার সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী জয়মনিরহাট বাজার থেকে তাকে আটক করে র‌্যাব। পরে রাতে আটক বাবুকে বোচাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

পীর-মুরিদ হত্যা মামলার প্রধান আসামি ৭ দিন রিমান্ডে !

আপডেট সময় : ১২:০৯:০৫ অপরাহ্ণ, বুধবার, ২২ মার্চ ২০১৭