মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চার সচিবসহ ১১ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৫৫:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আদালতের আদেশ সত্ত্বেও সেন্টমার্টিনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নতুন স্থাপনা নির্মাণ বন্ধ না করায় চার সচিবসহ ১১ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

রুলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন মিনহাজুল হক চৌধুরী এবং সাঈদ আহমেদ কবির।
যাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে তারা হলেন- পরিবেশ ও বনসচিব, বিমান ও পর্যটনসচিব, মৎস্য ও প্রাণিসম্পদসচিব, নৌপরিবহনসচিব, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাব্যবস্থাপক (এমডি), কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও জেলা পরিষদ সচিব, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা)  করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করা হয়।

আইনজীবী সাঈদ আহমেদ কবির জানান, পর্যটন এলাকা সেন্টমার্টিনে পরিবেশগত ছাড়পত্র ছাড়া অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে ২০১১ সালে হাইকোর্ট রায় দিয়েছিলেন। ওই রায়ে সেন্টমার্টিন এলাকায় বিরল প্রজাতির কচ্ছপ ও শামুক রক্ষায় নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু ওই রায় বাস্তবায়ন না করায় গত ২ ফেব্রুয়ারি চার সচিবসহ ১১ জনকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব না পেয়ে ওই ১১ জনের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। শুনানি করে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

চার সচিবসহ ১১ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল !

আপডেট সময় : ০৫:৫৫:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭