মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

দামুড়হুদায় ভ্রাম্যমাণ অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০৬:৪৪ অপরাহ্ণ, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ৮৮১ বার পড়া হয়েছে

আমিনুর রহমান নয়ন:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকাল সোয়া ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার কার্পাসডাঙ্গা এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকায় অভিযান পরিচালিত হয়। পরিচালিত অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান, শিশুখাদ্য, বেকারি প্রভৃতি প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এ সময় সফট ড্রিংসে উৎপাদন সংক্রান্ত এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য না থাকা, ক্রয় সংক্রান্ত কোনো কাগজপত্র না থাকা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার কারণে আবুল কালামের প্রতিষ্ঠান মেসার্স কালাম স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য সংরক্ষণ ও নিন্মমানের ফ্লেভার ব্যবহার করার কারণে একই আইনের ৪৩ ধারা অনুসারে হাফিজুর রহমানের প্রতিষ্ঠান মেসার্স গাউছিয়া ফুডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জব্দকৃত ১৫০ বস্তা সফট ড্রিংস পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে মানসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণ এবং মানসম্মত ও অনুমোদিত পানীয় ও শিশুখাদ্য ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ক্যাব সদস্য রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

দামুড়হুদায় ভ্রাম্যমাণ অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:০৬:৪৪ অপরাহ্ণ, শনিবার, ১৫ মার্চ ২০২৫