সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

শেরপুরে ভারতীয় লুঙ্গী ও বিভিন্ন পণ্যসহ চোরকারবারি গ্রেফতার

শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে ১৫ মার্চ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে ভারতীয় লুঙ্গী ও বিভিন্ন পণ্যসহ মোঃ আমীর হোসেন (৩৩) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত চোরাকারবারি আমীর হোসেন ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে।

এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম, এসআই কামরুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ ঘোষসহ সঙ্গীয় ফোর্স শনিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে অভিযান চালায়। এসময় ভারত থেকে চোরাই পথে আনা ৪টি বস্তায় ৮০টি হেয়ার কন্ডিশনার, ৩ বস্তায় ১৮১টি লুঙ্গী ও ১০২০ মিটার বিভিন্ন ধরনের থান কাপড়সহ চোরাকারবারি মোঃ আমীর হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

এব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) সালেমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ঝিনাইগাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আমীর হোসেনকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

শেরপুরে ভারতীয় লুঙ্গী ও বিভিন্ন পণ্যসহ চোরকারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৪:০০:৩৯ অপরাহ্ণ, শনিবার, ১৫ মার্চ ২০২৫