মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ওসিকে এখানে আসতে বলেন’ সেই ছাত্রদল নেতা গ্রেপ্তার ও দল থেকে বহিস্কার

চাঁদপুরের ফরিদগঞ্জে ‘আপনার ওসি স্যাররে বলেন এখানে আসতে’ বলা সেই ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাঁকে আটক করা হয় বলে বুধবার নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

আটক নেতার নাম শাওন কাবী রিজা। তিনি ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের রুপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

এর আগে, নুরে আলম নামে এক ব্যক্তি প্রাইভেটকারে করে রায়পুর থেকে ফরিদগঞ্জে যাওয়ার পথে বর্ডার নামক স্থানে প্রাইভেটকারের পেছনে মোটরসাইকেলে দুজন পড়ে আহত হয়। এতে সামনের প্রাইভেটকারের কোনো দোষ ছিল না। প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত শাওন কাবী রিজা তাদের সঙ্গেও খারাপ আচরণ করেন।
এসময় পুলিশ থানায় যেতে বললে শাওন কাবী রিজা বলেন, ‘আমি যাব না, আপনার ওসি স্যাররে বলেন এখানে আসতে। আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট। আমি মনজিল ভাইয়ের শ্যালক।’এসময় ফরিদগঞ্জ থানার এসআই খোকন চন্দ্র দাশের হাত থেকে মোবাইলফোন কেড়ে নিয়ে কথা বলার চেষ্টা করেন তিনি।

শাওন কাবী রিজার উল্লিখিত মনজিল হলেন সাবেক ফরিদগঞ্জ পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক

ভুক্তভোগী নুরে আলম বলেন, ‘আমরা চাঁদপুর–লক্ষ্মীপুর সড়কের রায়পুর থেকে ফরিদগঞ্জে আমার বোনের বাড়ি যাচ্ছিলাম। আমাদের গাড়ির সামনে থাকা লড়িকে ওভারটেক করার চেষ্টা করলে সামনে থেকে আরও একটি গাড়ি আসার কারণে আমাদের গাড়ি সামনে যেতে পারেনি। এসময় তাদের মোটরসাইকেল আমাদের গাড়ির পেছনে ছিল। তারা ওখান থেকে গৃদকালিন্দিয়ার জোড়কবরস্তান নামক স্থানে আমাদের গাড়ির সামনে অবরোধ করে। গাড়ি থেকে নামিয়ে তারা আমাদের গালাগাল ও মারধর করে। আমরা থানা পুলিশকে বিষয়টি জানাই। এখানে এসে তাদেরও হেনস্থার শিকার হতে হয়েছে।’

এ ঘটনার পর ছাত্রদলের ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম বলেন, ‘রাতেই তাঁকে (ছাত্রদল নেতা) আমরা আটক করেছি। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ওসিকে এখানে আসতে বলেন’ সেই ছাত্রদল নেতা গ্রেপ্তার ও দল থেকে বহিস্কার

আপডেট সময় : ০৯:৫২:১০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫