মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় ১৮টি স্বর্ণের বারসহ আটক ২

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৬:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ৮৪৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন বাসে তল্লাশি চালিয়ে দুই কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সদরের সামনে বাসটির গতিরোধ করে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত খোদা বক্সের ছেলে রফিকুল ইসলাম (৪২) এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে লিটন খান (২৬)। মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক লে. কর্ণেল নাজমুল হাসান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫-০৪৫৬) মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে। উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবির আভিযানিক দল চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নিয়ে গাড়িটিকে সনাক্ত করে। দুপুর ১টায় গাড়িটি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদরের সামনে পৌঁছালে গাড়িটির গতিরোধ করে স্বর্ণ চোরাকারবারি সন্দেহে ২ জন ব্যক্তিকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হয়। এসময় তাদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার, ২টি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ১৯০ টাকা।

জব্দকৃত স্বর্ণের বার ও অন্যান্য মালামালের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৯৩ লক্ষ ৭৮ হাজার টাকা। তিনি আরও জানান, আটক দুজনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের ও হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

চুয়াডাঙ্গায় ১৮টি স্বর্ণের বারসহ আটক ২

আপডেট সময় : ০৮:০৬:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫