মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চাঁদপুর জজ কোর্টের নতুন ভিপি কৌশলী হলেন অ্যাড. আলম খান মঞ্জু

চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে ভিপি (সরকারি কৌসুলি) হলেন অ্যাড. আলম খান মঞ্জু। গত (২৪ ফ্রেবুয়ারী) ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি স্মারক নম্বর ৩১.০০.০০০০.০৪৫.৪৫.০৩০.২৪-১৩ জারি করেন সিনিয়র সহকারী সচিব তুষার আহমেদ।

এখন থেকে তিনি ভিপি কৌশলী হিসেবে একইসাথে অর্পিত সম্পত্তি, প্রত্যর্পণ, ট্রাইবুনাল/ আপিল ট্রাইবুনাল এবং অন্যান্য দেওয়ানী আদালতে অর্পিত সম্পত্তি সংক্রান্ত মামলা সমূহে সরকারি স্বার্থ সংরক্ষণে দায়িত্ব পালন করবেন।

চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের মৃত আলহাজ আব্দুস সাত্তার খানের পুত্র অ্যাডভোকেট আলম খান মঞ্জু। ৬ ভাই ও ১ বোনের মধ্যে মঞ্জু সবার ছোট। তিনি চাঁদপুর সরকারি টেকনিক্যাল হাইস্কুল থেকে ২০০২ সালে এসএসসি, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০০৪ সালে এইচএসসি পাস করেন। নর্দান বিশ্ববিদ্যালয়ের থেকে আইন বিষয়ে স্নাতক (এল.এল.বি ফাস্ট ক্লাস) ও স্নাতকোত্তর সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে (এল.এল.এম.) পাস করেন। ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সমাজের অবহেলিত ও গরিব দুঃখী মানুষের জন্য আইনি সেবা অব্যাহত রেখে সমাজের শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখতে চান তিনি। এর আগে তিনি সহকারী পাবলিক প্রসিকিউটর (জিপি) পদে গত ১৩ নভেম্বর নিয়োগ প্রাপ্ত হয়েছেন।

তিনি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কোহিনুর রশিদ ও জিপি অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রিপন সহ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া চেয়েছেন। এই পদে নিযুক্ত হওয়ায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য: অ্যাডভোকেট আলম খান মঞ্জু গত ২০২৪ সালের ১৩ নভেম্বর সরকারি কৌসুলি (জিপি) হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি দীর্ঘ ১৪ বছর যাবত সুনামের সাথে আইন পেশায় সম্পৃক্ত রয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

চাঁদপুর জজ কোর্টের নতুন ভিপি কৌশলী হলেন অ্যাড. আলম খান মঞ্জু

আপডেট সময় : ০৬:৩৬:৫৩ অপরাহ্ণ, রবিবার, ২ মার্চ ২০২৫