মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় মারধর করে নগদ টাকা ছিনতাই

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুর-কার্পাসডাঙ্গা সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে মারধর করে নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধার পর কুতুবপুর-কার্পাসডাঙ্গা সড়কে গালকাটি নামকস্থানে এঘটনা ঘটে।

ভুক্তভোগী শহিদুল ইসলাম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের মৃত. নূর বক্সের ছেলে। তিনি খেজুর গাছ চাষী বলে জানা গেছে।

আহত শহিদুল ইসলাম বলেন, সন্ধার পর খেজুর গাছ কেটে বাইসাইকেল বাড়িতে যাচ্ছিলাম। পথের মধ্যে দুজন মুখোশধারী যুবক আমাকে গতিরোধ করে। পরে আমাকে টেনে-হিচড়ে রাস্তার পাশে নিয়ে কিল-ঘুষি দিয়ে আহত করে। আমার কাছে থাকা নগদ ১ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয়।

এরপরই চিল্লাচিল্লি না করে চুপচাপ চলে যেতে বলে। আমি চলে আসি। তাদের কাউকেই চিনতে পারেনি। তবে তাদের বয়স ১৮-১৯ বছরের মধ্যে হবে।

দামুড়হুদা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মেহেদি হাসান (সেকেন্ড অফিসার) বলেন, কুতুবপুর সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জেনেছি। কার্পাসডাঙ্গা ক্যাম্প পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

প্রসঙ্গত, এর আগে রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে দামুড়হুদায় উপজেলার হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে প্রতিবন্ধী স্কুলের অদূরে নবদম্পতি ছিনতাইয়ের কবলে পড়েন। স্বামী সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীর গয়না ও নগদ ৪৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে। এরপরই জেলা গোয়েন্দা পুলিশের সহযোগীতায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করে। পরে তাদের নিকট থেকে ছিনতাইকৃত সোনার গহনা, নগদ টাকা ও ধারাল অস্ত্র জব্দ করে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

চুয়াডাঙ্গায় মারধর করে নগদ টাকা ছিনতাই

আপডেট সময় : ১২:১৬:২২ পূর্বাহ্ণ, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫