শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

পৃথিবীর কাছ থেকে সরে গেল ‘মিনি-মুন’ ২০২৪ পিটি৫

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০৪:৩৪ পূর্বাহ্ণ, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ৮৩০ বার পড়া হয়েছে

দুই মাস আগে পৃথিবীর নিকটবর্তী একটি গ্রহাণু, যাকে ‘মিনি-মুন’ বা ছোট চাঁদ বলা হচ্ছিল, সম্প্রতি আমাদের গ্রহের কক্ষপথ থেকে দূরে সরে গেছে। ‘২০২৪ পিটি৫’ নামের এই গ্রহাণুটি ১১ মিটার চওড়া এবং প্রথমবারের মতো গত অগাস্টে দক্ষিণ আফ্রিকার অ্যাটলাস টেলিস্কোপে ধরা পড়ে।

সেপ্টেম্বরে গ্রহাণুটি পৃথিবীর কক্ষপথের কাছাকাছি ঘোড়ার খুরের মতো পথে আংশিকভাবে প্রদক্ষিণ শুরু করে। তবে নাসা তখনই জানায়, এটি কখনই পুরোপুরি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করবে না।

স্পেনের কমপ্লুটেন্স ইউনিভার্সিটি অফ মাদ্রিদের জ্যোতিঃপদার্থবিজ্ঞানী রাউল ও কার্লোস দে লা ফুয়েন্তে মার্কোস প্রথমবারের মতো এই গ্রহাণুটির ‘মিনি-মুনের মতো আচরণ’ শনাক্ত করেন।

অবশেষে, সূর্যের শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তির টানে সোমবার এটি পৃথিবীর কাছ থেকে সরে যায়। বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহাণুটি ২০৫৫ সালের আগে আর পৃথিবীর কাছে আসবে না।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, মিনি-মুনের ঘটনা ঘটে যখন কোনো গ্রহাণু পৃথিবীর এতটা কাছাকাছি চলে আসে যে সূর্যের আকর্ষণের চেয়ে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বেশি প্রভাব ফেলে। তবে এসব ঘটনা স্বল্পস্থায়ী হয়।

নাসা জানিয়েছে, আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মোহাভি মরুভূমির ‘গোল্ডস্টোন’ রাডার ব্যবহার করে গ্রহাণুটিকে পর্যবেক্ষণ করা হবে। বিজ্ঞানীরা ধারণা করছেন, গ্রহাণুটি যখন ২০৫৫ সালে ফিরে আসবে, তখন এটি দ্বিগুণেরও বেশি গতিতে চলবে।

২০২৪ পিটি৫ কোনো প্রথম মিনি-মুন নয়। এর আগে ২০০৬ আরএইচ ১২০ এক বছর ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল। ২০২০ সিডি ৩ নামের আরেকটি মিনি-মুনও কয়েক বছর ধরে পৃথিবীর সঙ্গী ছিল।

বর্তমানে ২০২৪ পিটি৫ পৃথিবী থেকে ৩৫ লাখ কিলোমিটার দূরে রয়েছে। গ্রহাণুটি এতই ছোট যে শক্তিশালী টেলিস্কোপ ছাড়া একে দেখতে পাওয়া প্রায় অসম্ভব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

পৃথিবীর কাছ থেকে সরে গেল ‘মিনি-মুন’ ২০২৪ পিটি৫

আপডেট সময় : ০৯:০৪:৩৪ পূর্বাহ্ণ, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪