সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

জাপানের দিকে উ. কোরিয়ার মিসাইল নিক্ষেপে বাংলাদেশের উদ্বেগ !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৯:৫৪ পূর্বাহ্ণ, বুধবার, ৮ মার্চ ২০১৭
  • ৮১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাপানের জলসীমায় উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। মঙ্গলবার (৭ মার্চ) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, উস্কানিমূলক যেকোনো ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে উত্তর কোরিয়াকে বলেছে বাংলাদেশ। একইসঙ্গে কোরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে পিয়ংইয়ংয়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পরমাণু অস্ত্র-বিস্তারবিরোধী জোট (এনপিটি) ও সমন্বিত পরমাণু অস্ত্র পরীক্ষায় নিষেধাজ্ঞা সংক্রান্ত জোটের (সিটিবিটি) সদস্য হিসেবে পরমাণু নিরস্ত্রীকরণ ও অস্ত্র-বিস্তারের বিরুদ্ধে অবস্থান ঢাকার।

সোমবার (৬ মার্চ) জাপানের দিকে লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। এ ক্ষেপণাস্ত্র চারটির তিনটিই পড়ে জাপানের জলসীমায় গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোনে। এ ঘটনাকে ‘হুমকির নতুন অধ্যায়’ বলে অভিহিত করেন জাপানের প্রধানমন্ত্রী শিনঝো আবে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

জাপানের দিকে উ. কোরিয়ার মিসাইল নিক্ষেপে বাংলাদেশের উদ্বেগ !

আপডেট সময় : ১০:৫৯:৫৪ পূর্বাহ্ণ, বুধবার, ৮ মার্চ ২০১৭