বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

রংপুর ঢাকা জাতীয় মহাসড়ক পলাশবাড়ীতে চরম দুর্ভোগ।।সাকেক প্রকল্প বাস্তবায়নে ধীর গতি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৪:২৬ পূর্বাহ্ণ, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৮৬৫ বার পড়া হয়েছে

বায়েজীদ,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার প্রাণ কেন্দ্র চৌমাথা মোড় হতে সরকার তেলের পাম্প পর্যন্ত রংপুর ঢাকা জাতীয় মহাসড়কে অতি বৃষ্টির কারনে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারনে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। উত্তরবঙ্গের সাথে সারা দেশের অন্যতম প্রবেশদার গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা। যার কারনে গুরুত্বপূর্ণ এ যায়গাটি ব্যবসায়িক ও ব্যস্ততম শহর হিসাবে পরিচিত।

বিশেষ করে দিনে এবং রাত ৯টা হতে ১২টা পর্যন্ত যখন দূরপাল্লার যানবাহন তাদের কাউন্টার হতে যাত্রী উঠাতে থাকে,তখন শুরু হয় তীব্র যানজট। বড় বড় গর্তের কারনে এক সাথে দুটি গাড়ী পারাপার করতে পারেনা। একটি গাড়ী দাড়িয়ে থেকে অন্য গাড়িকে পার করে দিতে হয়। যানজটের কারন হিসাবে এটিকেও মনে করেছেন সংশ্লিষ্টরা। এ ব্যাপারে একাধিক কাউন্টার মাষ্টার জানিয়েছেন অতি বৃষ্টির কারনে রাস্তায় যে গর্ত সৃষ্টি হয়েছে তাতে করে প্রতিদিনই ঘটছে দূঘটনা এবং একই কারনে হচ্ছে  দীর্ঘ যানজট । সাসেক প্রকল্পের এর কাজ ধীরগতিতে হওয়ায় এ ভোগান্তি হচ্ছে বলেও জানান তারা।
আল রিয়াদ গাড়ীর ড্রাইভার শফিকুল ইসলাম জানান পলাশবাড়ীর চৌমাথায় বড় বড় গর্তের কারনে মাঝে মাঝেই গাড়ী নষ্ট (বিকল) হয়ে রাস্তায় পরে থাকতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তা মেরামতের কাজসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন তিনি।
সাসেক প্রকল্পের কাজের ধীর গতির বিষয়ে জানাতে চাইলে দায়িত্বরত একজন বলেন নুনিয়াগাড়ী মৌজায় আইনি জটিলতার কারনে জমির মালিকগণ অধিগ্রহনের টাকা না পাওয়ায় তাদের জায়গায় ব্যারিকেড দিয়ে রেখেছে।যার কারণে কাজের একটু সমস্যা হচ্ছে । তবে এসমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
এ বিষয়ে পলাশবাড়ী সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বরত কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায় নি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

রংপুর ঢাকা জাতীয় মহাসড়ক পলাশবাড়ীতে চরম দুর্ভোগ।।সাকেক প্রকল্প বাস্তবায়নে ধীর গতি

আপডেট সময় : ০৮:২৪:২৬ পূর্বাহ্ণ, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪