সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

দেশীয় অস্ত্র নিয়ে মহড়া; কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:১৪:৩২ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৯৭ বার পড়া হয়েছে

চাঁদপুর শহরে বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়ায় জড়িত কিশোর গ্যাং সদস্যদের নিয়ন্ত্রণে পুলিশ অভিযান পরিচালনা করেছে। এ সময় কিশোর গ্যাংয়ের পাঁচজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।

জেলা গোয়েন্দা পুলিশের একটি  (ডিবি) দল অভিযানে সহায়তা করেন।

অর্ধশতাধিক পুলিশের দলটি শহরের কালিবাড়ী কোর্ট স্টেশন, সিএনজি স্ট্যান্ড, মিশন রোড, বালুর মাঠ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, ছায়াবানী মোড় ও রেললাইন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন কিশোর-যুবকদের পুলিশ তল্লাশি করে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া বলেন, শহরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ এই অভিযান চালায়। আটককৃত কিশোরদের যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের অভিভাবকদের ডাকা হবে।

অভিযানকালে আমরা রেল লাইন এলাকায় সন্ধ্যার পর কিশোর বয়সীরা যাতে আড্ডা না দেয়, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করে দিয়েছি। একই সাথে শহরের সিএনজি স্ট্যান্ডের ব্যবসায়ীদের কিশোর গ্যাং থেকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

দেশীয় অস্ত্র নিয়ে মহড়া; কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

আপডেট সময় : ০২:১৪:৩২ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪