সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ষাটগম্বুজ মসজিদ এলাকার শতাধিক গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৩:১৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৮০৪ বার পড়া হয়েছে

বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ এলাকার ঘোড়া দিঘী পাড়ে লাগানো শতাধিক নারকেল, সজনে ও পেঁপে গাছ কেটে ও উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ৩ বছর আগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঘোড়া দিঘীর পাড়ে ৫০টি নারকেলের চারা ও সাম্প্রতিক সময়ে ৬১টি পেঁপে ও বেশ কিছু সজনে গাছ রোপণ করে সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এ ঘনায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর বুধবার রাতে বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছে। ঘোড়া দিঘীটি সংরক্ষিত পুরাকীর্তি বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ এলাকার অংশ।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিশ্ব ঐতিহ্য (ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড) ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘরের কাস্টোডিয়ান মো. যায়েদ জানান, ষাটগম্বুজ মসজিদ এলাকার অংশ ঘোড়া দিঘীটির আয়তন ৪০ একর। ১৫ শতকে এই দিঘীটি খনন করেছিলেন হযরত খানজাহান (রহ.)। দেশি-বিদেশি হাজারো পর্যটক নিয়মিত মসজিদ-দিঘীসহ হযরত খানজাহানের (রহ.) নির্মিত অনন্য সব পুরাকীর্তি দেখতে আসেন বাগেরহাটে। এখানে দিঘীর পাড়ে বসে মুগ্ধ হন তারা। মূলত সৌন্দর্য বর্ধনের জন্য এই দিঘীটির চারপাশে বিভিন্ন প্রজাতির রোপণ করা হয়েছিল। নিয়মিত পরিচর্যায় নারকেল গাছগুলো বড় হতে শুরু করে, পেঁপে গাছে ফল ধরে। হঠাৎ গত মঙ্গলবার রাতে দিঘীর দক্ষিণ পাড়ের নারকেল ও পেঁপে গাছগুলোকে কে বা কারা বিনষ্ট করেছে। এই ঘটনা আমাদের বিস্মিত করেছে। এমন ঘটনা আগে কখনো ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং বাগেরহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ষাটগম্বুজ মসজিদ এলাকার শতাধিক গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা

আপডেট সময় : ০৮:৩৩:১৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪