সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

পুলিশ পরিদর্শক গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০১:৩৯ পূর্বাহ্ণ, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৯৯ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টার থেকে পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকায় আনা হচ্ছে বলে জানা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তার মাজহার পুলিশ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক। রাজধানীর যাত্রাবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চলসহ বিভিন্ন থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি গুলশান থানার ওসি ছিলেন।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১২ আগস্ট তাকে খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলী করা হয়।

পুলিশ জানায়, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে শোয়াইবুর রহমান ও সজীব সরকার নামে দুই পুলিশ কনস্টেবলকে  গত রোববার গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের ৩ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

এর আগে সকালে তাদের নামে মামলা করে শাহজাহানপুর থানার এসআই অমিত হাসান মাহমুদ। গ্রেপ্তার জয় এবং সজীবের দেওয়া তথ্য অনুযায়ী মাজহারকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শোয়াইবুর রহমান জয় ও সজীব সরকার গত ৬ আগস্ট সকাল থেকে ১৫ সেপ্টেম্বর রাত ৯ টা পর্যন্ত বিভিন্ন সময় তাদের ফেসবুক আইডি এবং লিংক সমূহ ব্যবহার করে পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণী ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টসহ জনসাধারণের সেবা বাধাগ্রস্ত এবং বিনষ্ট করার জন্য উস্কানিমূলক বার্তা পোষ্ট করছে। এই ধরনের পোস্ট দেওয়ার ক্ষেত্রে সাবে ওসি মাজহারসহ ডিএমপি সাবেক কয়েকজন পদস্থ কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের একাধিক সূত্র জানিয়েছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

পুলিশ পরিদর্শক গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০১:৩৯ পূর্বাহ্ণ, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪