রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

শেখ হাসিনাকে কি ফেরত পাঠাচ্ছে ভারত? যা বললেন জয়শঙ্কর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৫৯:১৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৯৯ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার আন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরানোর বিষয়ে চলছে তুুমুল আলোচনা। আদৌ তাকে ভারত দেশে পাঠাবে কি না তা নিয়ে বিশ্লেষকরা দিচ্ছেন নানা যুক্তি। এ বিষয়ে এবার মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। তিনি বলেছেন, এ বিষয়ে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের (অন্তর্বর্তী সরকার) সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে নয়াদিল্লি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জার্মানির রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন জয়শঙ্কর।

জয়শঙ্কর বলেন, ‘আপনারা জানেন- বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টতই সেই (অন্তর্বর্তী) সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি করি, গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয়, তার ভিত্তিতে (এই যোগাযোগ রক্ষা) করা জরুরি নয়। ’

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ভারতে যান। শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ একাধিক উপদেষ্টা গণমাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন।

ইতিমধ্যে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অধিকাংশ শীর্ষ নেতার বিরুদ্ধে কয়েক শ হত্যা মামলা করা হয়েছে।

খবর: দ্য ইকোনমিক টাইমস

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে কি ফেরত পাঠাচ্ছে ভারত? যা বললেন জয়শঙ্কর

আপডেট সময় : ০৫:৫৯:১৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪