সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ভারতের এক গুলির বিনিময়ে ১০ গুলির হুঁশিয়ারি সমন্বয়ক হাসিবের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১৬:৫৩ পূর্বাহ্ণ, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • ৮৩৭ বার পড়া হয়েছে

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একটি গুলি চালালে এদিক থেকে ১০টি গুলি চালাতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ভারত বাংলাদেশের সঙ্গে সবসময় আগ্রাসী আচরণ করে আসছে জানিয়ে হাসিব আল ইসলাম বলেন, এখনই সময় এগুলো বন্ধ করতে হবে। বন্ধ না করলে বাংলাদেশের ছাত্র-সমাজ ভিন্নভাবে চিন্তা করবে।

ভারতের সঙ্গে যত অবৈধ চুক্তি ছিল, সেগুলো বাতিল করতে হবে।

ভারত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় রেখেছিল বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের বর্তমান সরকার ছাত্র-জনতার সরকার উল্লেখ করে তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সক্রিয়ভাবে তাদের ভূমিকা পালন করতে হবে। ওইদিক থেকে যদি একটা গুলি ওরা ছোড়ে এদিক থেকে ১০টি গুলি চালাতে হবে।

মতবিনিময় সভায় সমন্বয়করা বক্তব্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান। এ সময় জেলা-উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ভারতের এক গুলির বিনিময়ে ১০ গুলির হুঁশিয়ারি সমন্বয়ক হাসিবের

আপডেট সময় : ০৭:১৬:৫৩ পূর্বাহ্ণ, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪