সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে হত্যা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:০৭:৪৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • ৮১১ বার পড়া হয়েছে

বগুড়া সদর উপজেলায় মিজানুর রহমান মিজান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  নিহত মিজানুর রহমান মিজান বগুড়া সদর উপজেলা গোকুল উত্তরপাড়ার গ্রামের মৃত আফছার আলী সাকিদারের ছেলে।

তিনি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ৷ সোমবার (০৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গোকুল বন্দরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান রাতে গোকুল এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে গোডাউন এলাকায় বসেছিলেন।

রাত ৯টার দিকে বেশ কয়েকটি মোটরসাইকেলযোগে একদল দুর্বৃত্ত সেখানে আসে। তারা মিজানকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মোটরসাইকেলযোগে মহাস্থানের দিকে চলে যায়। পরে গুরুতর অবস্থায় মিজানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দলটির একটি সূত্র জানায়, গোকুল এলাকার এক সম্প্রতি বহিষ্কৃত এক যুবদল নেতার সঙ্গে বিরোধের জের ধরে ওই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, মিজানের মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানার এবং জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৭:০৭:৪৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪