সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

গাজীপুরের শ্রীপুরে যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৩২:৫৮ অপরাহ্ণ, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৮১৪ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহে চলাচলকারী সকল আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আন্তঃনগর ট্রেন আটকে মানববন্ধন করছে এলাকাবাসী। মানববন্ধনে উপজেলার ব্যবসায়ী, শ্রমজীবি-পেশাজীবি, চাকুরীজীবি, আইনজীবি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে শ্রীপুর রেল স্টেশন চত্তরে এ মানববন্ধন করছেন। এসময় তারা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেক্স ট্রেন আটকে দেয়।

এতে দুর্ভোগে পরেন ট্রেনের যাত্রীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মানববন্ধনে অংশ ব্যক্তিরা জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলা অত্যন্ত ঘনবসতি পূর্ণ একটি উপজেলা। এখানে জীবিকার তাগিদে দেশের প্রায় ৬৪ জেলার মানুষ বসবাস করেন। রাজধানীর পাশের জেলা হলেও যানজট ও পরিবহন সংকটের কারণে এ এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে কয়েক বছর ধরেই ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে চলাচলকারী আন্তনগর ট্রেনগুলো যাত্রা বিরতির দাবি জানিয়ে আন্দোলন করে আসছিল। আন্দোলনের মুখে যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি অনুমোদন দেয়া হলেও বাকী ট্রেনগুলোর যাত্রাবিরতি কোন সিদ্ধান্ত আজ পর্যন্ত নেয়া হয়নি। তাই ব্রহ্মপুত্র এক্সপ্রেসসহ অন্যান্য আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে ফের মানববন্ধন করছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত না আসা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানান।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুর রহমান বলেন, শ্রীপুর রেল স্টেশনে সকল আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সোমবার বেলা ১১টায় মানববন্ধন করছেন এলাকাবাসী। ওই সময় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন আটকে দিয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

গাজীপুরের শ্রীপুরে যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন

আপডেট সময় : ০২:৩২:৫৮ অপরাহ্ণ, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪