সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আশুলিয়ার সব পোশাক কারখানা খুলছে আজ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৭:১০ পূর্বাহ্ণ, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৮০৪ বার পড়া হয়েছে

শ্রমিক অসন্তোষে সৃষ্ট পরিস্থিতির উন্নতি হওয়ায় আশুলিয়ায় সব পোশাক কারখানা খুলছে আজ থেকে। শনিবার (৭ সেপ্টেম্বর) উদ্যোক্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ব্যাপারে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, তৈরি পোশাক পরিস্থিতি নিয়ে শনিবার আশুলিয়া হা-মীম গ্রুপের দ্যটস ইট ফ্যাক্টরি অফিসে সেনাবাহিনী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, গোয়েন্দা সংস্থা ও কারখানার মালিকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে রোববার আশুলিয়ার সব পোশাক কারখানা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করা হয়েছে। আমরা যথাযথ নিরাপত্তা চাই এবং তারাও নিরাপত্তা দিতে কাজ করছেন। তৈরি পোশাক শিল্প এলাকায় নতুন করে এক হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে, যার বড় অংশ থাকে আশুলিয়া শিল্পাঞ্চলে।

এর আগে গতকাল শনিবার সকাল থেকে শ্রমিক নেতারা কাজে ফিরতে শুরু করলে পরিস্থিতি উন্নতি হতে থাকে। এদিন আশুলিয়ায় অন্তত ৪৩টি তৈরি পোশাক কারখানা বন্ধ ছিল। গত কয়েক দিনের তুলনায় শনিবার পরিস্থিতি অনেক উন্নত হয়।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

আশুলিয়ার সব পোশাক কারখানা খুলছে আজ

আপডেট সময় : ০৮:১৭:১০ পূর্বাহ্ণ, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪