সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

জনগণ নির্ধারণ করুক, তারা নতুন দল চায় কিনা: হাসনাত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৫:১৯ অপরাহ্ণ, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নতুন রাজনৈতিক দল খোলা নিয়ে আবারও মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, আপনারা জনগণের কাছে প্রশ্ন করেন, তারা নতুন রাজনৈতিক দল চায় কিনা। এই দ্বিবিভাজনের যে রাজনীতি ছিল, সেটি থেকে তারা মুক্তি পেতে চায় কিনা।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সেখানে আসে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে কিনা, এরপর সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ জানান, জনগণ বলুক, নতুন দল গড়া দরকার কিনা?

তিনি বলেন, ঢাকায় পোস্টারের জায়গায় পোস্টার আছে, শুধু ছবিগুলো পরিবর্তন হয়েছে। আপনারা দেখেন, সেম প্যাটার্নই আছে। এই প্যাটার্নটা কাদের? এটা হচ্ছে সেই প্যাটার্ন, যাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল।

তিনি আরও বলেন, এখন আমরা রাজনৈতিক দল করছি কিনা, আপাতত সেই প্রশ্নটি আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান। তারা এই ব্যানারের পরিবর্তন চায় কিনা। এই সিস্টেমের পরিবর্তন চায় কিনা এবং এই সিস্টেমের পরিবর্তনের জন্য তারা কোনো নতুন রাজনৈতিক দল চায় কিনা। জনগণ নির্ধারণ করবে।

বাকের (আবু বাকের মজুমদার, সমন্বয়ক) কিন্তু বলে দিয়েছে, আমরা জনগণের ভাষাকে রূপান্তর করি। জনগণ যে সিম্বলটা দেখায়, সেটা আমরা ভাষায় রূপান্তর করি, যোগ করেন হাসনাত।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

জনগণ নির্ধারণ করুক, তারা নতুন দল চায় কিনা: হাসনাত

আপডেট সময় : ০৬:০৫:১৯ অপরাহ্ণ, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪