সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩১:২১ অপরাহ্ণ, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৬২ বার পড়া হয়েছে

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকায় তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তাদের মধ্যে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বৈঠক শেষ জামায়াতের আমির বলেন, ‘কীভাবে চীন ও বাংলাদেশ আরও গভীরভাবে কাজ করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে।

পার্টি টু পার্টি কীভাবে আরও গভীরভাবে কাজ করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে। উন্নয়ন সহযোগী হিসাবে চীন আরও বিনিয়োগ প্রত্যাশা করে। ’

তিনি বলেন,  ‘দীর্ঘ এক ঘণ্টা বৈঠক হয়েছে, কীভাবে আগামীর সংস্কৃতিসহ দুই দেশের জনগণের সম্পর্ক উন্নয়নে কাজ করা হবে— সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আশা করি, আগামীতেও এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে। তারা আমাদের দীর্ঘদিনের পার্টনার। রোহিঙ্গা ইস্যু নিয়ে তাদের জামায়াতের নেতারা অনুরোধ করেছেন, যেন তাদের প্রত্যাবাসন দ্রুত করা যায়। ’

চীনের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে চীনের ইনভেস্টমেন্টসহ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের ভেতরে এখন যে পরিস্থিতি আছে, সেটার উন্নতি নিয়ে আলোচনা করেছি। দুই দেশের সম্পর্ক উন্নয়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ’

অন্তবর্তী সরকারের সময়সীমা নিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে চীন কিছু বলতে চায় না। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ’

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক

আপডেট সময় : ০৬:৩১:২১ অপরাহ্ণ, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪