সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

চট্টগ্রাম বন্দরে নামছে টনে টনে পেঁয়াজ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩১:৪০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪
  • ৮৪৫ বার পড়া হয়েছে

শীততাপ নিয়ন্ত্রিত (রেফার) কনটেইনারে চীন, পাকিস্তান, মিসর থেকে আসা  টনে টনে পেঁয়াজ নামছে চট্টগ্রাম বন্দরে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম বন্দর থেকে খালাস হয়েছে সাড়ে তিনশ’ টন।

এর আগের দিন বুধবার বন্দরে নেমেছে ৪০৫ টন। জুলাই-আগস্ট দুই মাসে চট্টগ্রাম বন্দরে নেমেছে ৪ হাজার ৭০০ টন।

যা গত বছর বন্দর দিয়ে আসা পেঁয়াজের চেয়ে বেশি। ২০২৩ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে পেঁয়াজ এসেছিল ৩ হাজার ২০০ টন।

চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক ড. মোহাম্মদ শাহ আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, পেঁয়াজ পচনশীল পণ্য হওয়ায় দ্রুততম সময়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে ছাড়পত্র দিয়ে থাকি আমরা। আমদানির পাইপলাইনে আরও পেঁয়াজ আছে। আমদানিকারকরা নতুন নতুন দেশ থেকে পেঁয়াজ আনতে অনুমতি নিচ্ছেন।

সরেজমিন খাতুনগঞ্জে দেখা গেছে, আড়তগুলোতে দেশি, ভারত, চীন, পাকিস্তান, মিসর, থাইল্যান্ডের পেঁয়াজ ভর্তি। দেশি ও ভারতীয় পেঁয়াজের সরবরাহ কিছুটা কম হলেও বড় বড় চীনা পেঁয়াজে বাজার সয়লাব।

কৃষ্ণ চৌধুরী নামের একজন বেপারী বলেন, চীন থেকে বন্দরে আসা রেফার কনটেইনার থেকে ডেলিভারি নিয়ে সোজা খাতুনগঞ্জে নিয়ে এসেছি। এসব পেঁয়াজ বড় পরিবার, হোটেল রেস্টুরেন্ট ও বিয়ে শাদির অনুষ্ঠানে বেশি চলে। আশার কথা হচ্ছে, এসব পেঁয়াজের রং লালচে, ঝাঁজেরও কমতি নেই।

তিনি বলেন, সচরাচর চট্টগ্রামের আমদানিকারকরা পেঁয়াজ আমদানি করেন না। রসুন, আদা আমদানি করেন বেশি। তবে পেঁয়াজের বাজারে সংকট তৈরি হলে দ্রুততম সময়ে পেঁয়াজ নিয়ে আসেন বিভিন্ন দেশ থেকে।

আল আকসা ট্রেডার্সের স্বত্বাধিকারী জানান, বন্যা ও সীমান্তে নানা জটিলতার কারণে পেঁয়াজের বাজারে সংকট তৈরি হয়েছিল। এ অবস্থায় সমুদ্রপথে চট্টগ্রাম বন্দর দিয়ে পেঁয়াজ আসায় বাজার নিয়ন্ত্রণে আছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে নামছে টনে টনে পেঁয়াজ

আপডেট সময় : ০৮:৩১:৪০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪