সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

সাফ চ্যাম্পিয়ন দল ঢাকায় পৌঁছেছে, সন্ধ্যায় ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩৬:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪
  • ৭৯১ বার পড়া হয়েছে

সাফ অনূর্ধ্ব-২০ এর শিরোপা জিতেছে বাংলাদেশ। এই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পরদিনই ট্রফি নিয়ে দেশে ফিরে এসেছে যুবা ফুটবলাররা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নেপালের মাটিতে নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ যুবা দল।

বয়সভিত্তিক ফুটবলের এই ক্যাটাগরিতে এর আগে আর কখনো শিরোপা জেতেনি লাল-সবুজের প্রতিনিধিরা। তরুণ ফুটবলারদের অসামান্য এই অর্জন নিশ্চিতভাবেই আনন্দের উপলক্ষ এনে দিয়েছে পুরো দেশে।

বুধবার শিরোপা জয়ের পরপরই অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। এবার ঘোষণা দিয়েছেন এই দলের সকলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় ক্রীড়া পরিষদে সাফ অনূর্ধ্ব-২০ জয়ী যুবাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আসিফ মাহমুদ। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সাফ চ্যাম্পিয়ন দল ঢাকায় পৌঁছেছে, সন্ধ্যায় ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ

আপডেট সময় : ০৬:৩৬:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪