সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

জ্বালানি তেলের নতুন দাম প্রকাশ ১ সেপ্টেম্বর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০১:০৫ অপরাহ্ণ, বুধবার, ২৮ আগস্ট ২০২৪
  • ৮১১ বার পড়া হয়েছে

১ সেপ্টেম্বর জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। সেই সঙ্গে সরকারকে সহযোগিতা করার পাশাপাশি দাবি-দাওয়া পূরণের ব্যাপারে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বুধবার (২৮ আগস্ট) পেট্রোবাংলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও অধিদপ্তরের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, দেশের মানুষ যাতে কম দামে তেল কিনতে পারে, সেটি মাথায় রেখে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে তেলের দাম নির্ধারণের কথা ভাবা হচ্ছে।

আগামী ১ সেপ্টেম্বর জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করা হবে।

সরকারকে দুর্বল ভাবার কোনও কারণ নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, এই সরকার বানে ভেসে আসা কোনো সরকার না। জনগণ আমাদের সঙ্গে আছে। যত দাবি-দাওয়া আছে, সবই পূরণ করা হবে। ১৬ বছরের যে বৈষম্য, বঞ্চনা এটা কি ১৫ দিনে দূর করা সম্ভব? আমাদেরকে অন্তত ১৬ মাস সময় দিন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

জ্বালানি তেলের নতুন দাম প্রকাশ ১ সেপ্টেম্বর

আপডেট সময় : ০৮:০১:০৫ অপরাহ্ণ, বুধবার, ২৮ আগস্ট ২০২৪