সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান বাধ্যতামূলক অবসরে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:২৯:৩৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
  • ৮২২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বন্দরের সদ্য বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) তাকে চাকুরিচ্যুত করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি, জোরপূর্বক গুম এবং হত্যাসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর নৌবাহিনী এই ব্যবস্থা নিয়েছে।

বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নৌবাহিনীর একজন কর্মকর্তা।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি মোহাম্মদ সোহায়েল কমোডোর থেকে রিয়ার অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পান। অভিযোগ ওঠে শেখ হাসিনা সরকারের অনুগ্রহভাজন হিসেবে রিয়ার অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি বাগিয়ে নিয়েছিলেন তিনি।

শুধু পদোন্নতি নয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকাকালে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছিলেন অভিযুক্ত এই কর্মকর্তা। শুদ্ধাচার চর্চায় উৎসাহ দেওয়ার লক্ষ্যে গত বছর ২০ নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এই পুরস্কার দেওয়া হয় সোহায়েলকে।

গত বছরের ১২ এপ্রিল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন।

মোহাম্মদ সোহায়েল ২০১০ সাল থেকে পরবর্তী দুই বছর র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের ডিরেক্টর ছিলেন। এসময় তার বিরুদ্ধে জোরপূর্বক গুম এবং হত্যাসহ বিভিন্ন অভিযোগে জড়িত থাকার অভিযোগ ওঠে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান বাধ্যতামূলক অবসরে

আপডেট সময় : ১০:২৯:৩৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪