সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

শুল্কবাধা দূর করা হলে ভারতে রপ্তানি বাড়বে !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:১৯:১৭ পূর্বাহ্ণ, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাধা দূর করে আমদানি-রপ্তানি বাড়াতে হবে। ট্যারিফ-ননট্যারিফ শুল্কবাধা দূর করা হলে ভারতে রপ্তানি অনেক বাড়বে।
গত শুক্রবার ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী নির্মলা সিতারামানের সঙ্গে একান্ত বৈঠকে এসব কথা বলেন তিনি।

ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় আয়োজিত ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে অনুষ্ঠিত দু’দিনব্যাপী পার্টনারশিপ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ট্যারিফ ও ননট্যারিফ ব্যারিয়ার যাতে দুদেশের বাণিজ্যে বাধার সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে ভারত সরকারকে পদক্ষেপ নিতে হবে। অতিসম্প্রতি বাংলাদেশের পাটপণ্যের ওপর যে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করা হয়েছে, তাতে বাংলাদেশের পাটপণ্য রপ্তানির ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে; এ শুল্ক প্রত্যাহার করা প্রয়োজন। ভারত এবং বাংলাদেশের মধ্যে চলমান বাণিজ্য সমস্যাগুলো দূর করতে অফিসিয়াল আলোচনার উদ্যোগ প্রয়োজন।

বাণিজ্যমন্ত্রী বলেন, গত অর্থবছর বাংলাদেশ ভারতে ৬৮৯ দশমিক ৬২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে আমদানি করেছে ৫৬৯৫ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। বাণিজ্য বাধা দূর করা হলে বাংলাদেশের রপ্তানি অনেক বাড়বে। বাণিজ্য বাধার কারণে বাংলাদেশ ভারতে আশানুরূপ রপ্তানি করতে পারছে না।

বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি স্পেশাল ইকোনমিক জোনে পৃথিবীর অনেক দেশ বিনিয়োগ করছে। বৈদেশিক বিনিয়োগে বিশেষ সুবিধা প্রদান করা হচ্ছে। দেশের জিডিপি অর্জন ৭ দশমিক ১১ ভাগ, সেখানে ভারতের ৭ দশমিক ৬। মানুষের মাথাপিছু আয় ১৪৬৬ মার্কিন ডলার। বাংলাদেশের অর্থনীতি এখন শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। নিজ অর্থায়নে বাংলাদেশ মেগা প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। দেশের ৫০ বছর পূর্তিতে ২০২১ সালে বাংলাদেশ বিশ্বের একটি মধ্য আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। বাংলাদেশ এখন ৩৪ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করছে। এ অঞ্চলের মধ্যে রপ্তানি বাণিজ্যে ভারতের পার বাংলাদেশের স্থান। তৈরি পোশাক রপ্তানিতে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। আন্তর্জাতিক অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করছে।

তিনি বলেন, ভারত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সৈন্য, অর্থ, খাদ্য, আশ্রয় দিয়ে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছে। বাংলাদেশের মানুষ ভারতের কাছে কৃতজ্ঞ।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী এ তথ্য জানিয়েছেন।

অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সামিটের এ সেশনে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী  নির্মলা সিতারামান, ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি, সংযুক্ত আরব আমিরাতের ইকোনমি মিনিস্টার সুলতান বিন সায়েদ, শ্রীলংকার বাণিজ্যমন্ত্রী রিশাদ বাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

শুল্কবাধা দূর করা হলে ভারতে রপ্তানি বাড়বে !

আপডেট সময় : ১০:১৯:১৭ পূর্বাহ্ণ, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭