সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মেহেরপুরে ডাকাতির সময় প্রতিরোধ করায় বাড়ির মালিক গুলিবিদ্ধ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৪:৫৭:০৮ অপরাহ্ণ, বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০১৮
  • ৭৭৭ বার পড়া হয়েছে

মেহেরপুর সংবাদদাতা: ডাকাতির সময় প্রতিরোধ করতে গিয়ে মেহেরপুর শহরের পশুহাট পাড়ায় ডাকাতের গুলিতে সজল হোসেন (২৯) নামের রং মিস্ত্রী গুলিবদ্ধ হয়েছেন। তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় । গুলিবদ্ধ হওয়ার কয়েক ঘন্টা আগে একই পাড়ার রতন নামের এক সুইপারের বাড়িতে হামলা চালিয়ে নগদ ১৬হাজার টাকাসহ ৪০ হাজার টাকার স্বর্ণালংকার লুট করার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার দিবাগত রাত ২ টার সময় এ ঘটনা ঘটে।
গুলিবদ্ধ রং শ্রমিক সজলের বড় ভাই রাজন জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ৫ থেকে ৬ জনের একদল অস্ত্রধারী ডাকাত তার ভাই সজলের বাড়িতে হামলা চালায়। এসময় বাড়ির দরজা না খুললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ডাকাতরা। পরে তার বাড়ির মধ্যে প্রবেশ করে মালামাল যা আছে দেওয়ার জন্য চাপ দেয়। এসময় সজল তার প্রতিবেশী আব্বাস আলীকে ডাক দিলে ডাকাতদের একজন ক্ষিপ্ত হয়ে সজলের পেটে গুলি চালায়। পরে এলাকাবাসী চিৎকার শুরু করলে ডাকাতদল পালিয়ে যায়। স্থানীয়রা সজলকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে তার স্বজনরা জানিয়েছে।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে একই এলাকার সুইপার কলোনিতে রতনের বাড়িতে হামলা চালিয়ে নগদ ১৬ হাজার টাকাসহ ৪০ হাজার টাকার স্বর্ণালংকার লুট করে ডাকাত দল। আগের দিন একই কলোনির কালু সুইপারে বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা যায়। এনিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান একই রাতে দুটি স্থানে ডাকাতির বিষয়টি নিশ্চিত করে জানান একজন গুলিবিদ্ধ হয়েছেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

মেহেরপুরে ডাকাতির সময় প্রতিরোধ করায় বাড়ির মালিক গুলিবিদ্ধ

আপডেট সময় : ০৪:৫৭:০৮ অপরাহ্ণ, বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০১৮