রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

যে কোনো সময় ভারত মহাসাগরে ঢুকে হামলা করতে পারে চীন !

  • আপডেট সময় : ০৩:২১:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ২০ জানুয়ারি ২০১৭
  • ৮৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের প্রধান অ্যাডমিরাল হ্যারি হ্যারিস জুনিয়র বলেছেন, চীন যেভাবে ভারত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিনা বাধায় প্রভাব বাড়াচ্ছে, তাতে ভারতের উদ্বিগ্ন হওয়া জরুরি। ভারত মহাসাগরে চীনের বিমানবাহী রণতরীকে কোনো কিছুই ঠেকাতে পারবে না।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

ভারত মহাসাগরে মার্কিন নৌবাহিনীর গতিবিধি নিয়ন্ত্রণ করে প্রশান্ত মহাসাগরীয় কমান্ড। তাই ভারতীয় নৌবাহিনীর সঙ্গে মার্কিন নৌবাহিনীর যৌথ কার্যকলাপও অ্যাডমিরাল হ্যারি হ্যারিস জুনিয়র দেখভাল করেন। ভারত-মার্কিন যৌথ সামরিক কার্যকলাপ আরও বাড়ানোর পক্ষে অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছেন মার্কিন তিনি।

হ্যারি হ্যারিস বলেছেন, ভারত মহাসাগরে দ্রুত নিজেদের প্রভাব বৃদ্ধি করতে চাইছে চীন। তাদের এই প্রভাব বৃদ্ধি ঠেকাতে অবিলম্বে নিজেদের নৌবাহিনীকে আরও সক্রিয় করে তোলা উচিত ভারতের।

ভারত মহাসাগরে চীনা বিমানবাহী রণতরীর প্রবেশ আদৌ সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ভারত মহাসাগরে চীনের বিমানবাহী রণতরীর প্রবেশ কোনো কিছুই ঠেকাতে পারবে না।’

তবে তিনি একইসঙ্গে বলেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানবাহী রণতরীটি যেভাবে রাত-দিন অপারেশন চালাতে পারে , চীনা রণতরী এখনো সে ধরণের অপারেশন পরিচালনার যোগ্যতা অর্জন করেনি। এ ব্যাপারে চীনের থেকে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা অনেক অনেক বেশি।

হ্যারি বলেন, ‘চীনা নৌবাহিনীর জাহাজগুলির গতিবিধি সারাক্ষণ আমাদের নজরে রয়েছে এবং আমরা পরস্পরকে (ভারত ও আমেরিকা) সর্বক্ষণ এ সংক্রান্ত তথ্য জানাচ্ছি।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

যে কোনো সময় ভারত মহাসাগরে ঢুকে হামলা করতে পারে চীন !

আপডেট সময় : ০৩:২১:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ২০ জানুয়ারি ২০১৭