রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

যেখানে এক মাসের বিদ্যুতের বিল ৩৮০০ কোটি !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৪:২৩ অপরাহ্ণ, রবিবার, ২০ আগস্ট ২০১৭
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তিনটে ঘর। তিনটে টিউব, তিনটে পাখা আর টিভি।

সর্বসাকুল্যে বিদ্যুৎ খরচের জিনিস বলতে এটুকুই। কিন্তু এর জন্য বিল এসেছে ৩৮০০ কোটি টাকা।

দেখেশুনে চক্ষু চড়কগাছ বাড়ির মালিকের। অবশ্য এখানেই গল্পের শেষ নয়। মালিক ভেবেছিলেন ভুল করে বিলটি এসেছে। সেই মতো অভিযোগও দায়ের করেন বিদ্যুৎ দপ্তরে। তাতে অবশ্য লাভ কিছুই হয়নি, টনকও নড়েনি কর্তাদের। বিলের বকেয়া না মেটায় দিব্যি বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। রীতিমতো সমস্যায় বাড়ির মালিক।

এই কাণ্ড ঘটিয়েছে ভারতের ঝাড়খণ্ড ইলেকট্রিসিটি বোর্ড। জামসেদপুরের বাসিন্দা বি আর গুহের বাড়িতে এসেছে সংস্থার পাঠানো ৩৮০০ কোটি টাকার বিল। আর সেই বিল না মেটানোয় আপাতত পুরোপুরি অন্ধকারে তাঁর বাড়ি।

বিদ্যুৎ সংযোগ নেওয়ার পর কখনও তাদের এরকম অদ্ভূত বিল আসেনি বলেই জানাচ্ছেন ওই পরিবারের সদস্যরা। এই পরিমাণ অর্থ মেটানো কোনওভাবেই তাদের পক্ষে সম্ভব নয় বলে যেমন তাঁরা জানাচ্ছেন, তার সাথেই প্রতিবাদ জানাচ্ছেন গোটা ঘটনার। স্ত্রী ডায়াবেটিসের রোগী। তাঁর চিকিৎসা চালাতেই নাকাল হয়ে যাওয়া এই পরিবারের এখন মাথায় হাত। ইতোমধ্যেই বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তারা। তদন্ত শুরু হয়েছে।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

যেখানে এক মাসের বিদ্যুতের বিল ৩৮০০ কোটি !

আপডেট সময় : ১২:১৪:২৩ অপরাহ্ণ, রবিবার, ২০ আগস্ট ২০১৭