সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মানুষের মলের উপকারিতা দেখালেন যে ছোট্ট শহরের বাসিন্দারা !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১৩:০৭ অপরাহ্ণ, শনিবার, ১২ আগস্ট ২০১৭
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই’ এই কথাটির যথেষ্ট মর্মার্থ রয়েছে। অর্থাৎ কোনও কিছুই ফেলনা নয়।

মানুষের মলও নয়। কেনিয়ার একটি ছোট্ট কাউন্টি নাকুরুতে এই কথা কাজে প্রমাণ করে ছেড়েছেন সেখানকার একটি কোম্পানি।

মানুষের মল দিয়ে রান্নার জ্বালানি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন তারা। নাকুরু ওয়াটার অ্যান্ড স্যানিটেশন সার্ভিসেস কোম্পানি মলকে শুকিয়ে, পুড়িয়ে তাকে কার্বনে পরিণত করে জ্বালানি-বল তৈরি করছে। তা বিক্রি হচ্ছে কিলো দরে।

নাকুরুর মাত্র এক চতুর্থাংশ বাসিন্দার বাড়ি নিকাশি ব্যবস্থার সঙ্গে যুক্ত। বাকিরা যেখানে সেখানে মল ত্যাগ করেন। বেশির ভাগই নর্দমাতে। তখনই এই সংস্থা সেপটিক ট্যাঙ্ক ও খাটা পায়খানা থেকে মল সংগ্রহের কাজ শুরু করে। সেই সংগৃহীত মল ট্রাকে করে বর্জ্য পানি পরিশোধন প্লান্টে নিয়ে ফেলা হয়। সেখানেই এই জ্বালানি-বল তৈরি করে কোম্পানিটি।

তবে নারুকুর প্রশাসনিক কর্তারা স্বীকার করে নিয়েছেন মানুষের মলের জ্বালানি ব্যবহার করাতে অনেকেরই আপত্তি ছিল। তবে ধীরে ধীরে এটি ব্যবহার করা শুরু করেছেন বাসিন্দারা।

গ্রেস ওয়াকা নামের এক ব্যবসায়ী জানান, ‘‘এই জ্বালানিতে কোনও গন্ধ নেই। রান্নাও ভাল হয়। আগুনও অনেকক্ষণ জ্বলে। রান্নাও তাড়াতাড়ি হয়। ’’

নাকুরু ওয়াটার অ্যান্ড স্যানিটেশন সার্ভিসেস কোম্পানির মুখপাত্রের দাবি, এই জ্বালানি কয়লা, পেট্রোলের থেকে অনেক পরিবেশবান্ধব ও এই প্রক্রিয়ায় মানুষের মলকে ব্যবহার করায় এলাকাকে জীবানু মুক্তও রাখা যায়। এদিকে অনেক স্থানীয় মানুষের কর্মসংস্থান হচ্ছে বলেও দাবি করেছে সংস্থাটি।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

মানুষের মলের উপকারিতা দেখালেন যে ছোট্ট শহরের বাসিন্দারা !

আপডেট সময় : ০১:১৩:০৭ অপরাহ্ণ, শনিবার, ১২ আগস্ট ২০১৭