সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

সুইডেন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৩:০০ অপরাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭
  • ৭৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তিন দিনের সরকারি সফর শেষে সুইডেন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে স্টকহোম থেকে লন্ডন হয়ে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে নামেন তিনি।

এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

শুক্রবার দুপুরে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্টকহোম থেকে লন্ডনে যাত্রা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হিথ্রো বিমানবন্দরে তিন ঘণ্টা যাত্রাবিরতির পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওঠেন তিনি।

স্টকহোমের আরল্যান্ডা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারওয়ার।

সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব সুরাইয়া বেগম, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রেস সচিব ইহসানুল করিম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সুইডেন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী !

আপডেট সময় : ১২:৪৩:০০ অপরাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭