সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

যুক্তরাষ্ট্র ছাড়তে হবে ৪০ লাখ অভিবাসীকে !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৪৯:২৮ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অভিবাসনসংক্রান্ত একটি নীতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নীতি বাতিল হলে প্রায় ৪০ লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে।

কোনো আইনি ভিত্তি না থাকায় নীতিটি বাতিল করা হবে বলে গত বৃহস্পতিবার ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন।

২০১৪ সালে ওই নীতি প্রণয়ন করেন ওবামা। নাম দেওয়া হয়, ‘ডেফারড অ্যাকশন ফর প্যারেন্টস অব আমেরিকাস অ্যান্ড লফুল পার্মানেন্ট রেসিডেন্টস’ (ডিএপিএ)। এই নীতির অধীনে ওই সব ‘অবৈধ’ অভিবাসী বৈধতা পেতেন, যারা ২০১০ সালের আগে থেকে যুক্তরাষ্ট্রে থাকেন এবং সেখানেই সন্তান জন্ম দিয়েছেন।

বৃহস্পতিবার ‘ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি’ (ডিএইচএস) ঘোষণা দেয়, তারা ‘ডিএপিএ’ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য বিচার বিভাগের সহায়তা নেওয়া হবে।

ডিএইচএস সেক্রেটারি জন কেলি বলেন, “এই নীতি জিইয়ে রাখার কোনো আইনি ভিত্তি নেই। ” জন কেলি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, “অবৈধ অভিবাসনের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। ” কয়েক দশক ধরে যেসব পরিবার এ দেশে অবস্থান করছে তাদের অনুমতি দিয়ে ডিএপিএ অন্যভাবে কার্যকর করার জন্য সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কিনা- সে ব্যাপারে কিছুই বলেননি তিনি।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র ছাড়তে হবে ৪০ লাখ অভিবাসীকে !

আপডেট সময় : ১০:৪৯:২৮ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭