সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

বিশ্বযুদ্ধের প্রস্তুতি: দক্ষিণ কোরিয়ায় পৌঁছালো মার্কিন নিউক্লিয়ার সাবমেরিন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৯:১২:০৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
  • ৮০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ক্রমশ বেড়েই চলেছে উত্তর কোরিয়া-আমেরিকা উত্তেজনা। আর তারই ধারাবাহিকতায় এবার দক্ষিণ কোরিয়াতে পৌঁছালো মার্কিন পরমাণু সাবমেরিন ইউএসএস চেনি। লস অ্যাঞ্জেলস শ্রেণীর এই ধরণের সাবমেরিনকে সাধারণত হামলা চালানোর জন্যই ব্যবহার করা হয়।

জানা গেছে, পরমাণু শক্তি চালিত ডুবোজাহাজ দক্ষিণ কোরিয়ার বুসান বন্দর ভিড়েছে। গত মাসে ইউএসএস চেনি জাপান সফর করেছে এবং সেখানে দেশটির নৌবাহিনীর সঙ্গে সামরিক মহড়া চালিয়েছে।

এদিকে, কোরীয় উপদ্বীপে এর কর্মসূচি সম্পর্কে এখনো কিছু জানায়নি ওয়াশিংটন। অবশ্য নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আধিকারিককে কোট করে ইয়োনহ্যাপ সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে এটি কোনো সামরিক মহড়ায় অংশ নেবে না। আরো দাবি করা হয়েছে, রাজধানী সিউল থেকে সাড়ে চারশ’ মাইল দূরে এটি ভিড়েছে নাবিকদের বিশ্রাম দেওয়া এবং খাবার নেওয়ার জন্য।

উল্লেখ্য, ৬৯০০ টন ওজন এবং ৩৬২ ফুট দৈর্ঘ্য ইউএসএস চেনিতে তিন হাজার কিলোমিটার দূরবর্তী লক্ষ্যে আঘাত হানতে সক্ষম টোমাহক ক্ষেপণাস্ত্র রয়েছে। সিরিয়ার একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করতে একই শ্রেণীর ডুবোজাহাজ ব্যবহার করেছিল আমেরিকা।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বিশ্বযুদ্ধের প্রস্তুতি: দক্ষিণ কোরিয়ায় পৌঁছালো মার্কিন নিউক্লিয়ার সাবমেরিন !

আপডেট সময় : ০৯:১২:০৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭