সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজের অনুপ্রবেশে ক্ষুব্ধ বেজিং !

  • আপডেট সময় : ১২:০৭:১৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৬ মে ২০১৭
  • ৮৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চীনের সঙ্গে ফের সংঘাতের পথে আমেরিকা। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ চালিয়ে উত্তেজনা যেন বাড়িয়ে দিল ট্রাম্প প্রশাসন। যদিও এটাকে এক ধরনের মহড়া বলেই ব্যাখ্যা দিয়েছে আমেরিকা। তবে মার্কিন বাহিনীর এমন তৎপরতা মোটেই সহজ ভাবে নিচ্ছে না বেজিং। পেন্টাগনের কাছে এ ব্যাপারে লিখিত প্রতিবাদ জানিয়েছে চীন।

চীন আজ বৃহস্পতিবার বলেছে, বিনা অনুমতিতে মার্কিন যুদ্ধজাহাজ তার জল সীমায় ঢুকেছে। এবং মার্কিন জাহাজকে চীনের জল সীমা থেকে বেরিয়ে যাওয়ার জন্য সেসময় চীনা যুদ্ধ জাহাজ সতর্ক সংকেত দিয়েছে। এ ব্যাপারে চীন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেন গুয়োকিয়াং জানান, বিষয়টি নিয়ে বেজিং আমেরিকার কাছে এরইমধ্যে লিখিত প্রতিবাদ জানিয়ে বলেছে, এ ধরনের তৎপরতার ফলে এই এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হবে।

উল্লেখ্য, মার্কিন জাহাজটি স্পার্টলি দ্বীপপুঞ্জের ১২ নটিক্যালের মধ্যে চলে আসে। কয়েকজন মার্কিন আধিকারিক এই কথা নিশ্চিত করেছেন। ‘জাহাজ চলাচলের স্বাধীনতা’র নামে এ অভিযান চালায় মার্কিন নৌ সেনারা। এ ঘটনায় চীন নিশ্চিতভাবে ক্ষুব্ধ হবে বলে মনে করা হচ্ছে। কারণ রাষ্ট্রসংঘ কনভেনশন অনুযায়ী, প্রতিটি দেশের সমুদ্র উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল হচ্ছে সেই দেশের নিজের সীমানা !

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজের অনুপ্রবেশে ক্ষুব্ধ বেজিং !

আপডেট সময় : ১২:০৭:১৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৬ মে ২০১৭