সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

এবার রাশিয়াকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৮:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যেকোনো সময় শুরু হতে পারে উত্তর কোরিয়া-আমেরিকা যুদ্ধ। কোরীয় উপদ্বীপে পুরোপুরি প্রস্তুত মার্কিন যুদ্ধজাহাজ। আর এরই মধ্যে আচমকাই রাশিয়ার দিকে তাক করে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। যদিও শেষ খবরে জানা গেছে, ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যে আঘাত করার অনেক আগে মাঝপথেই ধ্বংস হয়ে গেছে। তবে, ক্ষেপণাস্ত্রটি ধ্বংস হয়ে গেছে নাকি ইচ্ছা করেই সেগুলোকে নষ্ট করে দেয়া হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা জায়নি।

মার্কিন গোয়েন্দারা জানিয়েছেন, এদিন রাজধানী পিয়ংইয়ং থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। মিসাইলটি সম্ভবত কে এন-১৭ ব্যালিস্টিক মিসাইল। কিন্তু ছোড়ার খানিকক্ষণের মধ্যেই জাপানের সমুদ্রে ভেঙে পড়ে ক্ষেপণাস্ত্রটি। মিসাইলটি উত্তর কোরিয়ার সীমান্ত অতিক্রম করেনি।

এ ব্যাপারে দ্য সিওল ইকোনমিক ডেইলিতে জানানো হয়েছে, মিসাইলটি রাশিয়ার উদ্দেশ্যে ছোড়া হলেও ৪৮ কিলোমিটার যাত্রাপথ পেরনোর পর ‘ধ্বংস’ করে দেওয়া হয়। ওই সংবাদপত্রের দাবি, মিসাইলটি যদি ধ্বংস না করে দেয়া হত, তাহলে রুশ সেনার সামুদ্রিক ঘাঁটিতে আঘাত হানতে পারত।

এদিকে এ প্রসঙ্গে রুশ প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিটির প্রধান ভিক্টর ওজেরভ জানিয়েছেন, এই খবর পাওয়ার পরই দেশের উত্তরভাগের এয়ার ডিফেন্স সিস্টেমকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। পাশাপাশি তৈরি রাখা হয় রুশ বিমানবাহিনীকে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কূটনৈতিক সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। দুই দেশই একত্রে উত্তর কোরিয়ার আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে কাজ করার ইঙ্গিত দেয়। কি কিম জং উনের এই পদক্ষেপ সেই সিদ্ধান্তেরই প্রতিউত্তর কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

এবার রাশিয়াকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া !

আপডেট সময় : ১২:২৮:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭