সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

যুক্তরাষ্ট্রকে যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়া-ইরানের !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৩৫:৩০ অপরাহ্ণ, শনিবার, ৮ এপ্রিল ২০১৭
  • ৮১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নিরীহ নাগরিকদের হত্যা করায় সিরিয়াকে ‘শিক্ষা’ দিতে লাগাতার সামরিক অভিযান শুরু করেছে আমেরিকা। সিরিয়ার স্বৈরাচারী প্রেসিডেন্ট বাশার আল আসাদকে নতজানু করতে বৃহস্পতিবার গভীর রাতে ভূমধ্যসাগরে মোতায়েন মার্কিন রণতরী থেকে দফায় দফায় ৫৯টি টোমাহক ত্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয় সিরিয়ার শায়রত বিমানঘাঁটিতে।

তবে আমেরিকাকে পাল্টা হুমকি দিয়ে আসাদ বলেছেন, “টোমাহক ছুড়ে আমেরিকা একটা দায়িত্বজ্ঞানহীন মূর্খের মতো কাজ করেছে। সার্বভৌমত্ব রক্ষা করতে উপযুক্ত জবাব দেওয়া হবে মার্কিন নৌ ও বিমানবাহিনীকে। আমেরিকা যেন মনে রাখে সিরিয়া ইরাক বা আফগানিস্তান নয়। ” হামলার পরই আসাদকে বাঁচাতে আসরে নামে রাশিয়া ও ইরান৷

ইরান মদতপুষ্ট হিজবুল্লা জঙ্গি গোষ্ঠী, লেবানন এবং রাশিয়া সরাসরি আমেরিকার বিরুদ্ধে ‘অনিবার্য সংঘাত’-এ যাওয়ার চরম হুমকি দিয়েছে৷ ক্রেমলিনের হুঁশিয়ারি, “এখনই সংযত হোক আমেরিকা৷ না হলে যে কোনও খারাপ কিছু মুখোমুখি হওয়ার জন্য তৈরি থাকুক। ”

মার্কিন সামরিক সদর দফতর পেন্টাগনের দাবি, সিরিয়ার বিমানবাহিনী ফের যাতে গোপনে বিষ গ্যাস নিয়ে হামলা চালাতে না পারে সেজন্যই টার্গেট করে টোমাহক দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বিমানঘাঁটি। পেন্টাগনের মুখপাত্র জেভ ডেভিস জানিয়েছেন, আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে, রাষ্ট্রসংঘের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বর্বরতার সঙ্গে সিরিয়া বিষ গ্যাস নিয়ে হামলা চালিয়েছে।  সিরীয় বিমানবাহিনী সংযত না হলে এর থেকেও বড় ধরনের হামলা চালাবে আমেরিকা।

এদিকে হামলার আগে ফ্লোরিডায় তার ভাষণে ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ‘স্বৈরাচারী’ বলে মন্তব্য করেন। আসাদই সাধারণ মানুষের বিরুদ্ধে জঘন্য রাসায়নিক হামলা চালিয়েছেন বলেও অভিযোগ করেছেন ট্রাম্প। তিনি বলেন “বিশ্বের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন রাষ্ট্রকে বলছি, আসুন আমরা একসঙ্গে সিরিয়ায় রক্তপাত রুখে দিই।  সবরকম জঙ্গিদের শেষ করে দিই।  যতক্ষণ আমেরিকা ন্যায্য বিচার চাইবে, শান্তি বজায় থাকবে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রকে যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়া-ইরানের !

আপডেট সময় : ০৭:৩৫:৩০ অপরাহ্ণ, শনিবার, ৮ এপ্রিল ২০১৭