সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

বাল্যবিবাহ প্রতিরোধে গীতিকার ও পরিচালক ইলিয়াস হুসাইন

রাজশাহী জেলার পুঠিয়া থানার এক দরিদ্র পরিবারে জন্ম নেওয়া গীতিকার ও পরিচালক ইলিয়াস হুসাইন আজ বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক পরিচিত মুখ। মেধা, প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে সময়ের সাথে মানিয়ে নিয়ে অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা। দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন শত শত গল্প, নাটক, গান এবং বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত গ্রামীণ কিচ্ছাপালা ও জারি গান।

গাজীপুরের কোনাবাড়ি থেকে বিভিন্ন সময়ে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রানা বাপ্পি, শেখর, মিস লিটন, কামরুল হাসান, সিরাজ খান, শাহিন চৌধুরীসহ বহু শিল্পীর কণ্ঠে প্রকাশ পেয়েছে তার লেখা ও পরিচালনায় নির্মিত অসংখ্য কিচ্ছা পালা, জারি গান ও মিউজিক ভিডিও অ্যালবাম।

বর্তমানে ইলিয়াস হুসাইন “লস্কর” সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করলেও সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে নাটক ও কিচ্ছা নির্মাণ চালিয়ে যাচ্ছেন।

সাম্প্রতিক সময়ে বরমী বিনোদন-এর প্রযোজনা ও পরিবেশনায় তার লেখা বাল্যবিবাহ প্রতিরোধমূলক কিচ্ছা পালা “মাতব্বরের জমজ বউ” নির্মাণ করেছে বরমী কমেডি টিম।

ভিডিও নির্মাতা নজরুল ইসলাম বলেন, ইলিয়াস হুসাইন ভাই অনেক গুণের মানুষ, আবার খুবই সরল মনের। ভাইজানের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত। ‘মাতব্বরের জমজ বউ’ নির্মাণের পর আমরা দারুণ সাড়া পেয়েছি। ভবিষ্যতেও দর্শকদের ভালো কিছু উপহার দিতে চাই।”
জনপ্রিয় গীতিকার ও নির্মাতা ইলিয়াস হুসাইন বিশ্বাস করেন সংগীত ও নাটকের মাধ্যমে সামাজিক সচেতনতা সৃষ্টি করা সম্ভব। তাই ভবিষ্যতেও তিনি সমাজ বিষয়ক কাহিনির মাধ্যমে জনগণকে সচেতন করার কাজে নিজেকে নিয়োজিত রাখতে চান।

কন্ঠশিল্পী রানা বাপ্পী বলেন, ইলিয়াস বরাবরি ভালো লেখে, আমি তার লেখা শতাধিক গান করেছি । বেশিরভাগ লেখাগুলোই  আমার কন্ঠে জনপ্রিয়তা পেয়েছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বাল্যবিবাহ প্রতিরোধে গীতিকার ও পরিচালক ইলিয়াস হুসাইন

আপডেট সময় : ০৯:৪৮:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫