সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

যমুনায় গোসলে নেমে মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৪৭:৫৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৯০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসলে নেমে কদভানু (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের জোতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু এতথ্য নিশ্চিত করে বলেন, জন্মগতভাবে মানসিক ভারসাম্যহীন কদভানু নদীর তীর ধরে হাঁটার সময় হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যান এবং স্রোতে ভেসে যান।
নিখোঁজ নারীর ভাই জাহাঙ্গীর আলম বলেন, আমরা পাশের বাড়িতে বসে ছিলাম। হঠাৎ শুনতে পাই বোন নদীতে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে খুঁজতে থাকি, কিন্তু তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান জানান, ইতোমধ্যে টাঙ্গাইলের নাগরপুর ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চালাতে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নাগরপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার তানজিদ বলেন, আমাদের এখানে ডুবুরি ইউনিট নেই। তাই আগামীকাল ভোরে ডুবুরি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করবে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

যমুনায় গোসলে নেমে মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ

আপডেট সময় : ১১:৪৭:৫৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫