সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

শিবপুরে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৫৫:২০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৮৮ বার পড়া হয়েছে

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা:
সাতক্ষীরার শিবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খানপুর বাজারে বৃহস্পতিবার বিকেলে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজাউল করিম।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মনজুরুল ইসলাম বাপ্পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মহসিন আলম ও একই সংগঠনের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন আলম।

এছাড়া উপস্থিত ছিলেন সিটি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, বাদামতলা কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন, গোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ হাসানুজ্জামান, সাব্বির হোসেন, ইনা হোসেন, সাইফুদ্দিন ও আব্দুস শিমুলসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিশেষ অতিথির বক্তব্যে মহসিন আলম বলেন, একটি দল নানা জায়গায় বলে বেড়াচ্ছে—তারা নাকি শাসন পাবে। তাহলে তারা নির্বাচনে যেতে চাইছে না কিসের ভয়ে, যদি জনগণের ভালোবাসা থাকে, তবে নির্বাচনে জয়ী হয়ে দেশের দায়িত্ব নিতে পারে। সংখ্যাগরিষ্ঠতা থাকলে যা খুশি তাই করার অধিকার আছে। আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন আসলে রাজপথে থেকে নেতৃত্ব দেবে ছাত্রদল।

তিনি আরও বলেন, ছাত্রদলের প্রতিটি নেতা-কর্মীকে তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিতে হবে এবং রাজপথে থেকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

সম্মেলনে বক্তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

শিবপুরে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৫৫:২০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫