সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে নিষিদ্ধ ট্যাপেন্টাডল, গাঁজা সহ ওয়ার্ড বিএনপি নেতা সহ গ্রেপ্তার ৩

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৪২:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৮৩ বার পড়া হয়েছে

আল মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের সদর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৯০ পিছ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ও ৭ পুরিয়া গাঁজা সহ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের ঘটবর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে মাদক বিক্রির ৫ হাজার ৩৫০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে সদর থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, কামাত কাজলদিঘী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও খাগুরু পাড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম (৪৫), একই ইউনিয়নের ঘটবর বাসিন্দা মাদক ব্যবসায়ী নবিরুল ইসলাম (৩৮) ও পঞ্চগড় পৌরসভার রামের ডাংগা এলাকার আব্দুল কাইয়ূম (৫৭)। জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর এলাকায় মাদকের বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ২২২ পদাতিক ব্রিগেডের সৈয়দপুর সেনানিবাসের ২৯ বীর ব্যাটালিয়নের লেফটেন্যান্ট ফরহাদ অর রশিদের নেতৃত্বে পঞ্চগড় সেনা ক্যাম্পের সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৯০ পিছ ট্যাপেন্টাডল ও ৭ পুরিয়া গাঁজা সহ বিএনপি নেতা জাহাঙ্গীর, মাদক ব্যবসায়ী নবিরুল ও কাইয়ূমকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। অভিযানে সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া মাদক ব্যবসায়ী নবিরুলের বিরুদ্ধে ৯টি মাদকের মামলা রয়েছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে নিষিদ্ধ ট্যাপেন্টাডল, গাঁজা সহ ওয়ার্ড বিএনপি নেতা সহ গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৫:৪২:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫