সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

সংযোগ সড়কহীনতায় দুর্ভোগে উত্তর সেঙ্গুয়া-আশারকোটা এলাকার মানুষ”

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়ন ও পশ্চিম সহদেবপুর ইউনিয়নের মাঝখানে বিস্তীর্ণ আশারকোটা-বিল। বহু বছর ধরেই এই দুই ইউনিয়নের মানুষ একটি সড়কের স্বপ্ন দেখছিলেন।
অবশেষে বিলের বুক চিরে নির্মিত হয় একটি কাঁচা রাস্তা। কিন্তু আশার আলো জাগানো সেই সড়কটি এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে—কারণ উত্তর সেঙ্গুয়ার ব্রীজ সংলগ্ন অংশে সংযোগ না থাকায় রাস্তাটি কার্যত অচল হয়ে আছে।
প্রতিদিনই আশারকোটা, খিলমেহের, সেঙ্গুয়াসহ আশপাশের গ্রামের মানুষ ওই রাস্তায় যাতায়াত করতে বাধ্য হন। তবে ব্রীজ সংলগ্ন  সংযোগ না থাকায় শিশু থেকে বৃদ্ধ—সবারই পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। বর্ষার সময় এই কষ্ট আরও প্রকট হয়ে ওঠে। কাদামাটি আর জলাবদ্ধতার কারণে হাঁটা চলাও হয়ে যায় কঠিন।
জরুরি রোগী পরিবহন কিংবা শিক্ষার্থীদের স্কুলে যাওয়া—সবকিছুই হয়ে দাঁড়ায় দুরূহ কাজ।
স্থানীয়রা বলেন, “আমাদের বহু দিনের প্রত্যাশা ছিল এই বিলের মাঝে একটি রাস্তা হবে। রাস্তা হয়েছে বটে, কিন্তু সংযোগ না থাকায় আমরা পুরো সুবিধা পাচ্ছি না। বরং প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে।”
 জায়গা-সংক্রান্ত জটিলতার কারণেই সংযোগ সড়কটি নির্মিত হয়নি বলে জানা গেছে। তবে গ্রামবাসীর দাবি—এই জটিলতা দ্রুত নিরসন করে পুরো সড়কটি সংস্কার ও পাকাকরণ করা হোক।
এলাকাবাসী মনে করেন, সংযোগ সড়কটি হলে দুই ইউনিয়নের মানুষ শুধু সহজে যাতায়াতই করতে পারবেন না, বরং কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় অর্থনীতিতেও আসবে গতি। তাই দ্রুত উদ্যোগ নিতে উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সংযোগ সড়কহীনতায় দুর্ভোগে উত্তর সেঙ্গুয়া-আশারকোটা এলাকার মানুষ”

আপডেট সময় : ০২:১১:৪০ অপরাহ্ণ, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫