সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

উপাচার্যের আশ্বাসের এক বছরেও হয়নি জুলাই কর্নারের বাস্তবায়ন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:০৬:৪৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৮০৩ বার পড়া হয়েছে
শিহাব উদ্দিন সরকার, যবিপ্রবি প্রতিনিধি:
বিশ্ববিদ্যালয়ে জুলাই কর্নার উদ্বোধনের ঘোষণা দিয়েও চালু করতে পারেনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে যবিপ্রবি উপাচার্য জুলাই কর্নার স্থাপনের আশ্বাস দিলেও অবহেলা ও উদাসীনতার কারণে তা উদ্বোধন হয়নি বলে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জুলাই শহীদদের স্মৃতি রক্ষার্থে ‘জুলাই কর্নার’ নামক একটি গ্রন্থাগার স্থাপনের আশ্বাস দেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলা ও উদাসীনতায় গত ০৫ আগস্ট যবিপ্রবির মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনে জুলাই কর্নার উদ্বোধনের ঘোষণা দিয়েও সেটি উদ্বোধন করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জুলাই কর্নারের বিষয়ে যবিপ্রবির ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী তপু ইসলাম বলেন, “জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণের জন্য জুলাই কর্নার স্থাপনের দাবি নিয়ে আমরা শিক্ষার্থীরা বারবার প্রশাসনের কাছে গিয়েছি। ভিসি স্যারের নিকট লিখিত আকারে দাবিও দিয়েছি। প্রতিবার শুধু আশ্বাসই পেয়েছি, কাজের কাজ কিছুই হয়নি। এমনকি জুলাই কর্নার উদ্বোধনের তারিখও ঘোষণা করেছিলেন ৫ আগস্ট, কিন্তু তা করা হয়নি। এখন প্রশ্ন, আপনারা কি আমাদের সঙ্গে ফাজলামি করছেন? যাদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে এই দেশ ও ক্যাম্পাস, তাদের স্মৃতি রক্ষায় এত অবহেলা ও উদাসীনতা কেন? শহীদদের প্রতি এই অবহেলা আমরা সহ্য করব না। দ্রুততম সময়ের মধ্যে জুলাই কর্নার স্থাপন না করলে যবিপ্রবি শিক্ষার্থীরা স্পষ্ট বুঝিয়ে দেবে, এমন প্রশাসন আমাদের প্রয়োজন নেই।”
এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, “গত ০৫ আগস্ট আমাদের পরিকল্পনায় ছিল জুলাই কর্নার উদ্বোধন করার, কিন্তু নানাবিধ কারণে কাজ সম্পন্ন না হওয়ায় উদ্বোধন করা যায়নি। জুলাই কর্নারের কনসেপ্ট ও ডিজাইন তৈরি করতে গিয়ে আমাদের সময় লেগে গেছে। ট্রেজারার স্যার কনসেপ্টের দায়িত্বে আছেন, দ্রুতই কাজ দৃশ্যমান হবে। নভেম্বর মাসে জুলাই কর্নার উদ্বোধন করতে পারব।”
ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

উপাচার্যের আশ্বাসের এক বছরেও হয়নি জুলাই কর্নারের বাস্তবায়ন

আপডেট সময় : ০২:০৬:৪৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫