সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

চাঁদপুর সদর হাসপাতালের সম্প্রসারিত পোস্ট অপারেটিভ ওয়ার্ডের উদ্বোধন

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সম্প্রসারিত পোস্ট অপারেটিভ ওয়ার্ডের জন্য চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক কর্তৃক উন্নত মানের বেড ও হুইল চেয়ার প্রদান অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে হাসপাতালের ২য় তলায় ফিতা কেটে পোস্ট অপারেটিভ ওয়ার্ডের উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। পরে তিনি চিকিৎসকদের নিয়ে পোস্ট অপারেটিভ ওয়ার্ড, ভিআইপি ও সাধারণ কেবিন,  শিশু ওয়ার্ড এসকেনু (নবজাতদের ইমারজেন্সি কেয়ার) ও নবজাতক ওয়ার্ড পরিদর্শন করেন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, অতি শিঘ্রই চাঁদপুরে ৫০০ বেডের মেডিকেল কলেজের অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে। মানুষের মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্য রয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোন প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। হাসপাতালের নার্সদের সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না, কারণ তারাই বেশী সেবা দিয়ে রোগীকে সুস্থ করে তুলেন। চাঁদপুর সদর হাসপাতালে এখন চিকিৎসার মান অনেক ভাল। আমি নিজে অসুস্থ হলে এখানে চিকিৎসা করতে পারবো বলে মনে করি।

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও ডাঃ সৈয়দ আহমেদ কাজলের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর ডক্তরস্ অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ মোবারক হোসেন, চাঁদপুর মেডিকেল হাসপাতালের অধ্যক্ষ শায়েলা নাজনিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, চাঁদপুর ডক্তরস্ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডাঃ জাহাঙ্গীর আলম, ডাঃ গফুর মিয়া।

উল্লেখ্য, পোস্ট অপারেটিভ ওয়ার্ড হলো অপারেশনের পর রোগীকে এই ওয়ার্ডে পর্যবেক্ষনের জন্য রাখা হয়। এখানে ১২ টি বেড, হুইল চেয়ার, কার্ডআপ মনিটর, অক্সিজেন ও ব্যাকাম সাকারসহ অন্যান্য সামগ্রী রয়েছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চাঁদপুর সদর হাসপাতালের সম্প্রসারিত পোস্ট অপারেটিভ ওয়ার্ডের উদ্বোধন

আপডেট সময় : ১১:৩৮:৫৪ অপরাহ্ণ, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫