সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

কচুয়ার পূর্ব বিতারা জামালিয়া নূরানী হাফেজিয়া মাদরাসায় ছাত্রদের সবক প্রদান ও দোয়া মাহফিল

পবিত্র কোরআনের বাণী মুখে মুখে উচ্চারণে ভরে ওঠে কচুয়ার পূর্ব বিতারা জামালিয়া নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার প্রাঙ্গণ। শনিবার (৩০ আগস্ট) সকালে মাদরাসার ছাত্রদের সবক প্রদান ও দোয়া মাহফিলে এমনই এক অনাবিল পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সভাপতি ও রাগদৈল ইসলামিয়া আলীম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মহসিন উদ্দিন ইকবাল।
তিনি ছাত্রদের সবক প্রদান শেষে বলেন—“এই ক্ষুদে হাফেজদের কোরআনের আলোতে গড়ে তুলতে হবে আল্লাহর প্রকৃত বান্দা হিসেবে।”
বক্তব্য রাখেন, মাদরাসার সহ-সভাপতি মাওলানা মোজাম্মেল হক, সেক্রেটারি মাওলানা গাজী শাহজাহান, ক্যাশিয়ার মাওলানা নুরে আলম সিদ্দিকী,মাওলানা আব্দুর রহিম, শিক্ষক হাফেজ মাওলানা আবু রায়হানসহ অন্যান্য আলেমরা। অনুষ্ঠান পরিচালনা করেন মুহতামিম হাফেজ মাওলানা ফখরুল ইসলাম।
এসময় মাদরাসার উপদেষ্টা হাজী বশির উল্যাহ মিয়াজী, অভিভাবক গাজী দুলাল মিয়া, হাজী সোলাইমান মিয়া, দেলোয়ার হোসেন, আব্দুল মবিন, রকিব মিয়াজী, জসিম উদ্দিন, আব্দুল কাদের মোল্লাসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এ মাদরাসা কোরআন শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। এতিম ও অসহায় শিশুদের জন্য এটি যেন একটি আশ্রয়স্থল। কোরআনের পাশাপাশি আধুনিক শিক্ষার মাধ্যমে তাদের সমাজে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে কর্তৃপক্ষ। মাদরাসাটির উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয় অনুষ্ঠানে।
সবশেষে মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয়—তারা যেন কোরআনের পূর্ণ হিফজ সম্পন্ন করে আল্লাহর দ্বীন প্রচারে জীবন উৎসর্গ করতে পারে।
ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

কচুয়ার পূর্ব বিতারা জামালিয়া নূরানী হাফেজিয়া মাদরাসায় ছাত্রদের সবক প্রদান ও দোয়া মাহফিল

আপডেট সময় : ১০:০৮:১৪ অপরাহ্ণ, শনিবার, ৩০ আগস্ট ২০২৫