সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

কচুয়ায় ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ে জেলা শিক্ষা অফিসারের পরিদর্শন

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। মঙ্গলবার সকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিদর্শক লিটন কান্তি দাশ। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের পাটোয়ারী, সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশিদ, অভিভাবক সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ শাহিন পাটোয়ারী প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয় কর্তৃপক্ষকে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি বলেন,“শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে রাখতে হবে। পাশাপাশি প্রতিটি শিক্ষককে শ্রেণিকক্ষে সঠিকভাবে পাঠদান নিশ্চিত করতে হবে। শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিক প্রচেষ্টায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব।”

তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন-এর অবদানেরও প্রশংসা করেন। জেলা শিক্ষা অফিসার বলেন, “ড. মিলন শিক্ষামন্ত্রী থাকাকালীন সময়ে দেশের শিক্ষা খাতের উন্নয়নে ব্যাপক কাজ করেছেন। বিশেষ করে তিনি নকলমুক্ত পরীক্ষা চালু করে শিক্ষাক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।”

পরিদর্শন শেষে জেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ের অফিসকক্ষে প্রবেশ করে শিক্ষকবৃন্দের সঙ্গে আলাপ-আলোচনা করেন এবং বিদ্যালয়ের সার্বিক অবস্থা, শিক্ষার্থীদের ফলাফল, অবকাঠামো ও চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি বিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়া বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক উপস্থিত থেকে অতিথিদের স্বাগত জানান এবং ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

কচুয়ায় ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ে জেলা শিক্ষা অফিসারের পরিদর্শন

আপডেট সময় : ০৮:০৫:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫